‘বন্দুকযুদ্ধে’ একাধিক মামলার আসামি নিহত

সিলেট প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ১১:৩৮আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৭:৪৮

বন্দুকযুদ্ধ সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মান্নান মুন্না (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। রবিবার (২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে পুলিশ তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে যাওয়ার পথে সুলতানপুর ইউনিয়নের অজর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত মুন্নার বাড়ি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর আব্দুন নাসের জানিয়েছেন, মুন্নার নামে মাদক চোরাচালান, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরকসহ ১২টি মামলা রয়েছে। গ্রেফতারি পরোয়ানা থাকায় রবিবার বিকালের দিকে তাকে পুলিশ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে মুন্না তথ্য দেয় তার বসতঘরে ইয়াবা ও অস্ত্র রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে পুলিশ তাকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যাওয়ার পথে অজর গ্রামে পৌঁছার পর তার সঙ্গীরা পুলিশের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এরপর আহত অবস্থায় মুন্নাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মাদক ব্যবসায়ীদের গুলিতে ৭ জন পুলিশও আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ৬টি ধারালো দা ও ৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৭ বছর পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন