যশোরে সোহাগ হত্যা মামলায় যুবলীগ নেতাসহ ১১ জনের নামে চার্জশিট

যশোর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২০, ০০:১৫আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০০:১৫

যশোর সংগঠনের কর্মী শরিফুল ইসলাম সোহাগ (২৬) হত্যা মামলায় যুবলীগ নেতা জাহিদ হাসান মিলন, তৌহিদ চাকলাদার ফন্টুসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। ২০১৮ সালের ২৮ আগস্ট রাত সোয়া ১২টার দিকে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগ কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েক জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। 
মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের বিদায়ী ওসি মারুফ আহম্মদ গত ২০ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে অভিযুক্ত অন্য ৯ জন হলেন শহরের কাজীপাড়া গোলামপট্টির আব্দুল খালেকের ছেলে ইয়াসিন মোহাম্মদ কাজল, ধর্মতলার কালিমের ছেলে টিপু, কাজীপাড়া গোলামপট্টির আবুল কাশেম ওরফে পিকুলের ছেলে সাগর, সিরাজের ছেলে তরুণ, আব্দুল বাকেরের ছেলে আলামিন, কাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে ডাবলু, কাজীপাড়া আমতলার এসএম আকাশ, ঘোপ জেল রোডের এসএম মহিউদ্দিন এবং সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের লিটন।
মামলার সহ-তদন্ত কর্মকর্তা এসআই মফিজুর রহমান বলেন, এজাহারভুক্ত তিনজন, তদন্তেপ্রাপ্ত ৪ জনসহ মোট ৭ জন গ্রেফতার হয়েছে। যার মধ্যে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চার্জশিটে অভিযুক্ত তৌহিদ চাকলাদার ফন্টু, ইয়াছিন মোহাম্মদ কাজল, তরুণ, ডাবলু পলাতক।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব