ভুয়া জামিননামা তৈরি করে মুক্তির চেষ্টা, প্রতারক কারাগারে

বরিশাল প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ১৬:৫১আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৬:৫৫

ভুয়া জামিননামা তৈরি করে মুক্তির চেষ্টা, প্রতারক কারাগারে বরিশাল আদালতের জিআরওর (জেনারেল রেজিস্ট্রার অফিসার) স্বাক্ষর ও সিল জালিয়াতি করে মামলার এজাহারভুক্ত আসামির ভুয়া জামিনের রি-কল তৈরি ও থানায় পাঠানোর ঘটনায় এক দালালকে গ্রেফতার করেছে উজিরপুর থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে অভিযুক্ত দালাল জুলহাস ওরফে শাহিন হাওলাদারকে আদালতে সোপর্দ করলে জুডিশিয়াল আদালতের বিচারক মোহাম্মদ মওদুদ আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের জিআরও আবু তালেব জানান, গত ২৩ জুলাই উজিরপুর থানায় ইকবাল হোসেন বাদী হয়ে মারামারির ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর মধ্যে বাদশা খান নামের এক আসামিকে পুলিশ গ্রেফতারের পর আদালতে সোপর্দ করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

বাকি আসামি বাদল খান, রফিক খান, হালিম খান, কামাল খান ও আব্বাস খান আদালতে হাজির হননি কিংবা জামিন নেননি। অথচ গত ৩০ জুন সংশ্লিষ্ট আদালতের জিআরও আবু তালেবের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে বাদশা খানের জামিনে ওই ৫ আসামির নাম যুক্ত করে ভুয়া রিকল তৈরি করে উজিরপুর থানায় পাঠান জুলহাস।

এতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমানের সন্দেহ হলে তিনি ওই রি-কলের সত্যতা যাচাই করেন। যাচাইকালে ৫ আসামির জামিন না নিয়েও ভুয়া রিকল পাঠানোর বিষয়টি ধরা পড়ে। ওই সময় সংশ্লিস্ট জিআরও করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে গত ৭ জুলাই ওই পাঁচ জনের বিরুদ্ধে উজিরপুর থানায় প্রতারণার মামলা দায়ের করেন। মামলা তদন্তকালে প্রতারক জুলহাস ওরফে শাহিন হাওলাদারের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গত ১০ আগস্ট উজিরপুর থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
মাফুশি না ধিগুরাহ? বাজেট ভ্রমণে কোন দ্বীপ আপনার জন্য ভালো
মাফুশি না ধিগুরাহ? বাজেট ভ্রমণে কোন দ্বীপ আপনার জন্য ভালো
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার