বন্যায় তলিয়ে যাওয়া স্কুলমাঠে নৌকা বাইচ!

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ১৮:৫৬ আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৮:৫৭

বন্যায় তলিয়ে যাওয়া স্কুলমাঠে চলছে ব্যতিক্রমী নৌকা বাইচ করোনার কারণে বন্ধ স্কুল, বন্যার পানিতে টইটম্বুর স্কুল মাঠ। তাই বন্ধ রয়েছে খেলাধুলা। আর এ সময়টাতেই আনন্দ-ফূর্তির অংশ হিসাবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের যুবকরা এক ব্যতিক্রমী নৌকা বাইচের আয়োজন করে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে কাশিয়ানী উপজেলার পারুলিয়া স্কুল মাঠের পানিতে ব্যতিক্রমী এ নৌকা বাইচের অংশ নেয় স্থানীয় ২৫-৩০টি ডিঙি নৌকা। একে অপরকে হারিয়ে দেওয়ার চেষ্টায় গোলবারের ভেতর দিয়ে নৌকা নিয়ে যায় তারা। এ নৌকা বাইচ দেখতে মাঠের চারপাশে দর্শনার্থীদের ভীড় ছিল লক্ষণীয়। করোনা আতঙ্ক আর বন্যার মাঝেও কিছুটা সময় আনন্দে কাটান গ্রামবাসী।

বাইচ দেখতে আসা গ্রামবাসী জানান, করোনাকালে মানুষজন সেভাবে বাইরে বের হতে পারেন না। তাছাড়া বন্যার পানিতে গ্রামের বেশির ভাগ এলাকাই তলিয়ে গেছে। সেই সঙ্গে তলিয়ে গেছে স্কুল মাঠও। সময় কাটাতে এবং আনন্দ উপভোগ করতেই এলাকার যুবকরা স্থানীয় ডিঙি নৌকা নিয়ে এ বাইচের আয়োজন করে। তারা যেমন উপভোগ করেছে, আমরাও তেমনি আনন্দ পেয়েছি। 

/আরআইজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭
সন্তানের পাশের রুমেই পড়ে ছিলো মায়ের মরদেহ, দুর্গন্ধ ছড়ালে উদ্ধার করে পুলিশ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
সর্বশেষ খবর
ড্রোন ও ডিজিটাল টুইন প্রযুক্তি: চীনের হাইওয়ে ব্যবস্থাপনায় এআইয়ের বিপ্লব
ড্রোন ও ডিজিটাল টুইন প্রযুক্তি: চীনের হাইওয়ে ব্যবস্থাপনায় এআইয়ের বিপ্লব
সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!
সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!
ফ্রান্সের আঙুরখেতে সাইফ-কারিনা, দুই ছেলেকে নিয়ে বারগান্ডিতে অবকাশযাপন
ফ্রান্সের আঙুরখেতে সাইফ-কারিনা, দুই ছেলেকে নিয়ে বারগান্ডিতে অবকাশযাপন
স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ
স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান