রংপুর থেকে আল্লাহর দলের দুই সদস্য গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ২০:২৩ আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২০:২৫

আল্লাহর দলের গ্রেফতার দুই সদস্য গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জ উপজেলার কিশোরগাড়ি এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেফতারের দাবি জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। গ্রেফতারদের থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধারে কথা জানিয়েছেন র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্তজা।

র‌্যাব জানায়, ইতোপূর্বে গ্রেফতার সদস্যদের তথ্যের ভিত্তিতে রবিবার (২৩ আগস্ট) বিকালে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন কিশোরগাড়ি গ্রাম থেকে নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য ও উপজেলার সহ-নায়ক মো. আব্দুর রউফকে গ্রেফতার করা হয়। এর পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে মো. শরীফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, মোবাইলফোন এবং সিমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার আব্দুর রউফ পেশায় চাকরিজীবী এবং শরীফুল ইসলাম পেশায় সিএনজি চালিত অটোরিকশার চালক। তারা প্রত্যেকে নিয়মিতভাবে দলের জন্য চাঁদা দিতেন। পাশাপাশি ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য এবং চাঁদা সংগ্রহ করে আল্লাহর দলের কার্যক্রম পরিচালনা করছিলেন।

রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্তজা জানান, তাদের সহযোগীসহ অন্যদের বিষয়ে অনুসন্ধান চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!