ফেসবুক হ্যাকিংয়ে জড়িত থাকার অভিযোগে আটক ১০

মাগুরা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ১৪:০১আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৪:০১

আটক ১০ জন মাগুরায় সংঘবদ্ধভাবে ফেসবুক হ্যাকিংয়ে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। রবিবার (৩০ আগস্ট) ভোরে শ্রীপুর উপজেলার চর চৌগাছি এলাকায় অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই কক্ষ থেকে নয়টি ডেস্কটপ মনিটর, নয়টি সিপিইউ, ১০টি মোবাইল ফোন, সাতটি হার্ডডিস্ক ও একটি মডেম উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলো– মোহিদুল ইসলাম (২০), সবুজ শেখ (১৬), মিজানুর রহমান (২২), জাহিদুল ইসলাম (২৫), রানা বিশ্বাস (১৮), হৃদয় বিশ্বাস (১৬), জয় মাহমুদ (২২), শান্ত মোল্লা (১৬), সজীব (১৮) ও আলমগীর (১৮)। আটক আটজনের বাড়ি মাগুরার সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামে এবং সজীব ও আলমগীরের বাড়ি রাজবাড়ী জেলায়।

শ্রীপুর থানা পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ হ্যাকিং চক্র মাগুরা শ্রীপুরের চর চৌগাছী এলাকায় দীর্ঘদিন ধরে একটি কক্ষ থেকে বিভিন্ন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে এই চক্রের দলনেতা মহিদুল এবং রাজবাড়ি থেকে আসা দুই সদস্যসহ মোট ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ফেসবুক আইডি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে হ্যাকার গ্রুপের ১০ জনকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু
জুলাই হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা
সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুর 
সর্বশেষ খবর
ডেঙ্গুতে ঝরলো আরও ৫ প্রাণ
ডেঙ্গুতে ঝরলো আরও ৫ প্রাণ
‘পুলিশে ধরেছে’—ফেসবুকে হাতকড়া পরা ছবির ট্রেন্ড কতটা বিপজ্জনক?
‘পুলিশে ধরেছে’—ফেসবুকে হাতকড়া পরা ছবির ট্রেন্ড কতটা বিপজ্জনক?
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ