কুয়েটের সামনে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১

খুলনা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৭ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৮

খুলনা খুলনা মহানগরীর ফুলবাড়ি গেট এলাকায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সামনে দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ট্রাক দুটি পুলিশ হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার প্রথম প্রহরে রাত ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবির বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের নাম আবুল হেসেন (৩০)। তিনি ঝালকাঠির জাহাঙ্গীর হোসেনের ছেলে। খুলনা মহানগরীর জাব্দীপুর এলাকায় বসবাস করতেন। তিনি একটি ট্রাকের হেলপার ছিলেন।

ওসি আরও জানান, কারেন্টের পিলার ভর্তি একটি ট্রাককে পেছন দিক থেকে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। ঘটনাস্থলেই হেলপার আবুল হোসেনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার কাজে অংশ নেওয়া খানজাহান আলী ফায়ার স্টেশন অফিসার শোয়াইব হোসেন মুন্সী জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি টিম নিয়ে দ্রুত সেখানে যান এবং নিহতের লাশ উদ্ধার করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অন্দরসজ্জায় নতুন ট্রেন্ড বায়োফিলিক ডিজাইন
অন্দরসজ্জায় নতুন ট্রেন্ড বায়োফিলিক ডিজাইন
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
উন্নয়ন প্রকল্পে বেসরকারি অনুদান-বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংকের নতুন উদ্যোগ
উন্নয়ন প্রকল্পে বেসরকারি অনুদান-বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংকের নতুন উদ্যোগ
ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশার
ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশার
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা