নারায়ণগঞ্জে আবারও যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪০

নারায়ণগঞ্জে লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত  
নারায়ণগঞ্জে আবারও যাত্রীবাহী লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার সকালে নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি উকিলপাড়া এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে কেউ হতাহত হয়নি।

নারায়ণগঞ্জে লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হলে ট্রেনটি একদিকে হেলে পড়ে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, যাত্রীবাহী ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ছাড়ে। তবে নগরীর দুই নম্বর রেলগেইট অতিক্রম করার পর উকিলপাড়া এলাকায় গিয়ে চলন্ত ট্রেনটির পেছনের একটি বগির চাকা রেললাইনের মাঝখানে পড়ে আটকে যায়। এসময় ট্রেনটি থেমে একপাশে হেলে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নেমে পড়েন। খবর পেয়ে রেলওয়ের উদ্ধার কর্মীরা গিয়ে বগিটি সচল করার কাজ শুরু করেন। এ ঘটনার পর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লাইনচ্যুত ট্রেনের চাকা

নারায়ণগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার জানান, রেললাইনে পর্যাপ্ত পরিমাণ স্লিপার ও পাথর না থাকায় এবং বৃষ্টির কারণে রেললাইন পিচ্ছিল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসা যাত্রীবাহী আরেকটি ট্রেন শহরের দুই নম্বর রেলগেইট অতিক্রম করার পর চারটি বগি লাইনচ্যুত হলে প্রায় দশ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় রেলওয়ের সহকারী কর্মকর্তাকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেলো ২ জনের
ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেলো ২ জনের
এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীর
এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীর
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, রাস্তায় ব্যারিকেড দিয়ে যেভাবে উদ্ধার করলো পুলিশ
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, রাস্তায় ব্যারিকেড দিয়ে যেভাবে উদ্ধার করলো পুলিশ
ঢামেক চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু
ঢামেক চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত