আবারও শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ১৮:০০আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৮:০৩

ফাইল ছবি নাব্য সংকটে চ্যানেল বিপর্যয়ের পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে আবারও বন্ধ হলো ফেরি চলাচল। তিন দিন সীমিত আকারে ফেরি চলাচলের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) আবার বন্ধ হয় ফেরি চলাচল।

এদিন কাঁঠালবাড়ী ঘাট থেকে একটি মাত্র ফেরি শিমুলিয়া ঘাটে আসে। তবে শিমুলিয়া ঘাট থেকে সারাদিনে কোনও ফেরি ছেড়ে যায়নি। এর আগে গত ২৭ সেপ্টেম্বর ফেরি চলাচল বন্ধ হয়েছিল এবং ২৮ সেপ্টেম্বর শুরু করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমিত আকারে ফেরি চলে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, সকালে ফেরি কুমিল্লার কাঁঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসে। তবে নাব্য সংকটের কারণে তিন ঘণ্টার বেশি সময় লাগে ফেরি আসতে। তাই আর কোনও ফেরি চলেনি। বিকালে ঘাটে শতাধিক যানবাহনকে ফেরির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এর কাছে চ্যানেলের নাব্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে কোনও আপডেট নেই। আমি এখনও ওইদিকে যাইনি।’

এদিকে, ফেরি বন্ধ থাকার কারণে ট্রলারে করে অনেকে মোটরসাইকেল পারাপার করছেন। ভাড়া নিচ্ছে ৫০০ টাকা। তবে, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, পুলিশকে ফাঁকি দিয়ে অনেক সময় ট্রলারে করে মোটরসাইকেল পার করে। কিন্তু, নৌপুলিশের কাছে ধরা পড়লে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। গত সপ্তাহে বেশ কয়েকটি ট্রলারের মাঝিকে জরিমানা করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী
ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর