চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নিহত

নরসিংদী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২০, ১২:২১আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১২:২২

খাদে পড়ে যাওয়া বাস নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে মোশাররফ হোসেন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মোশাররফ শিবপুরের ঘাসিরদিয়া পুকুরপাড় এলাকার মৃত মহাজ উদ্দিনের ছেলে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বাসটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোশাররফ হোসেনকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। তবে বাসটির যাত্রীদের কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ খাদ থেকে বাসটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলাম।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেপরোয়া ড্রাইভিং রেকর্ডিংয়ের ধুম পড়েছে কেন
বেপরোয়া ড্রাইভিং রেকর্ডিংয়ের ধুম পড়েছে কেন
স্পেনে ঢুকে পড়া ৬০ হাজার মানুষ নিয়ে কঠিন সংকটে ইউরোপের দেশগুলো
স্পেনে ঢুকে পড়া ৬০ হাজার মানুষ নিয়ে কঠিন সংকটে ইউরোপের দেশগুলো
দেশের ভেতরেই প্রকৃতি ও বিনোদনের অনন্য ঠিকানা ফয়েস লেক
দেশের ভেতরেই প্রকৃতি ও বিনোদনের অনন্য ঠিকানা ফয়েস লেক
নিরাপত্তা পরীক্ষার গণ্ডি পেড়িয়ে ৩টি প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করলো ক্লড এআই
নিরাপত্তা পরীক্ষার গণ্ডি পেড়িয়ে ৩টি প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করলো ক্লড এআই
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত