পটুয়াখালীতে শ্রমিকলীগ নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা

পটুয়াখালী প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২০, ০৭:১৭আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৭:১৭

পটুয়াখালী পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জুয়েল প্যাদাকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম হাতর কব্জি কেটে বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা। এ সময় তার ডান হাত ও পা কুপিয়ে জখম করে তারা। 

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কলাপড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ের পূর্ব রজপাড়া এলাকার হাওলাদার বাড়ির সামনে এ সন্ত্রাসী হামলার শিকার হন জুয়েল।   

স্থানীয়রা জানান, সন্ধ্যায় জুয়েল কলাপাড়া বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় হাওলাদার বাড়ির সামনে পৌঁছলে বেশ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালিয়ে বাম হাত কর্তন করে এবং ডান হাতের রগ কেটে ফেলে রাখে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্হায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 

আহত জুয়েল প্যাদা কলাপড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মো. ফারুক প্যাদার ছেলে এবং উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি। 

জুয়েল প্যাদার স্বজনরা জানায়, জুয়েল সবাইকে চিনতে পেরেছে। কয়েকজনের নামও বলেছে।  তারা হলো-উপজেলার টিয়াখালী ইউনিয়ানের রজপাড়া গ্রামের (১) বশির চৌকিদার ও (২) শিপন চৌকিদার, পিতা. মফেজ চৌকিদার (৩) সোহেল হাওলাদার, পিতা মোতালেব হাওলাদার, (৪) তুহিন প্যাদা, পিতা অজ্ঞাত প্রমুখ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আসাদুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল