সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন গ্রেফতার

সিলেট প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২০, ১২:১৯ আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১২:৩৭

সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদার ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। সিলেট র‌্যাব-৯ ও সুনামগঞ্জের র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের মাইগাঁও থেকে তাকে গ্রেফতার করে। আজই তাকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করার কথা রয়েছে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে জালালাবাদ থানায় এসআই মাহবুব মোর্শেদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মহসিন তালকুদার জালালাবাদ থানাধীন শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে। সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদার

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্লাহ তাহের বলেন, সুনামগঞ্জ থেকে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মহসিন তালুকদারকে গ্রেফতার করেছে।  ফেসবুক লাইভে এসে দা উঁচিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকির জন্য পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।

জানা যায়, রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভ ভিডিওতে দা উঁচিয়ে হত্যার হুমকি দেন মহসিন। পূজার অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে টুকরো করে হত্যার কথা বলেন ওই যুবক। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি। এ ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও লাইভ ভিডিওতে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। সোমবার নিজের ইউটিউব চ্যানেলে এসে ক্ষমা চান সাকিব।

আরও পড়ুন- 

ক্ষমা চাইলেন সাকিব

সাকিবকে হত্যার হুমকি দেওয়া যুবককে খুঁজছে পুলিশ

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাসানুল হক ইনুকে মুক্ত করার প্রত্যয়
জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাসানুল হক ইনুকে মুক্ত করার প্রত্যয়
জাতীয় যুব দিবসে তরুণদের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের ঘোষণা প্রধানমন্ত্রীর
জাতীয় যুব দিবসে তরুণদের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের ঘোষণা প্রধানমন্ত্রীর
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস কোর্সের ১৯ বিষয়ের সিলেবাসে আসছে পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস কোর্সের ১৯ বিষয়ের সিলেবাসে আসছে পরিবর্তন
মানিক পশারীর পরিবারে আতঙ্ক কাটছে না, রাতে আত্মীয়ের বাড়ি থাকেন মেয়ে-বোন
মানিক পশারীর পরিবারে আতঙ্ক কাটছে না, রাতে আত্মীয়ের বাড়ি থাকেন মেয়ে-বোন
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী