ধলেশ্বরীর তীরে ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ২০:৪৫ আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২১:০০

উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী বাজার সংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ডকইয়ার্ড ও ১০টি ইটভাটার বাঁশের অবৈধ পাইলিংসহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। এ সময় নদীর প্রায় ৩ একর জমি দখলমুক্ত করা হয়। এছাড়া নদীর তীর ভরাট করে সেখানে নির্মিত বিপুল পরিমাণ ইট বিনষ্ট করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব জামিলের নের্তৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, সহকারী পরিচালক মো. নূর হোসেনসহ কর্মকর্তারা। এছাড়া পুলিশ, নৌ পুলিশ ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। বৃহস্পতিবার একটি এক্সক্যাভেটর দিয়ে বক্তাবলী বাজার সংলগ্ন থেকে ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে একটি ডকইয়ার্ড ও ১০টি ইটভাটার অবৈধ স্থাপনা ও বাঁশের পাইলিংসহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা তিনি আরও জানান, বক্তাবলী এলাকায় ইটভাটার মালিকরা বাঁশের পাইলিং এর মাধ্যমে ভাঙাচোরা ইট ফেলে নদী দখল করে আসছে। যে কারণে আমরা এ সব বাঁশের পাইলিং ভেঙে দিয়েছি। যেন নদী নিজেই তার জায়গা বৃদ্ধি করে নিতে পারে। নদীর তীর দখল ও ভরাট করে ইটভাটার যে সব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল সেগুলোও ভেঙে দেওয়া হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
ওপেনএআইয়ের ডাটা সেন্টার প্রধানের দায়িত্বে কে এই ভারতীয় উদয় রুদ্ররাজু
ওপেনএআইয়ের ডাটা সেন্টার প্রধানের দায়িত্বে কে এই ভারতীয় উদয় রুদ্ররাজু
এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ প্রাণ
ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ প্রাণ
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
লংমার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা