যশোরে সাড়ে তিন কেজি সোনাসহ আটক ৩

যশোর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ২০:০২ আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২০:০২

সোনাসহ গ্রেফতার তিন জন যশোর সদরের বাহাদুরপুর থেকে সাড়ে ৩ কেজি ওজনের ৩০টি সোনার বারসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মুন্সিগঞ্জ সদর উপজেলার গোলপরায় গ্রামের গোস্ট বিহারী পোদ্দারের ছেলে রতন কুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের মিন্টু সাহার ছেলে প্রদীপ সাহা (৫৫) এবং ঢাকার গেন্ডারিয়া থানার কালীগঞ্জ সাহা রোড এলাকার সোভল দত্তের ছেলে পঙ্কজ দত্ত (৪৮)।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজারে অবস্থান নেয়। দুপুর ১টার দিকে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের তিন যাত্রীর কাছ থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, উদ্ধারকৃত বার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সময় এসে গেছে, ইরানকে উড়িয়ে দেবো: ট্রাম্প
সময় এসে গেছে, ইরানকে উড়িয়ে দেবো: ট্রাম্প
ব্রিটিশ সাহেবদের চা কীভাবে আমাদের অভ্যাসে পরিণত হলো, আসলে কি ফ্রি দিয়েছিল?
ব্রিটিশ সাহেবদের চা কীভাবে আমাদের অভ্যাসে পরিণত হলো, আসলে কি ফ্রি দিয়েছিল?
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ