বরিশালে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

বরিশাল প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২০, ১৮:৪৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৮:৫৬

বরিশালে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশালের হিজলা উপজেলা সদর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সংঘর্ষে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের স্বামী গিয়াস উদ্দিন ও শ্রমিক লীগ নেতা মনির হোসেনসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়।

সংঘাতে জড়িয়ে পড়া একপক্ষের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির অনুসারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু সিকদার এবং অপরপক্ষের নেতৃত্ব দেন স্থানীয় এমপি পংকজ নাথের অনুসারী বর্তমান উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী।

স্থানীয় আওয়ামী লীগে বিবাদমান দুটি পক্ষ থাকায় উপজেলা ও পুলিশ প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পংকজ নাথ এমপির অনুসারীদের বিক্ষোভ কর্মসূচি ছিল সকাল ১০টায় উপজেলা সদরের বঙ্গবন্ধুর ভার্স্কয চত্বরে। অপরপক্ষ পিটু সিকদার গ্রুপের কর্মসূচি ছিল সকাল ১১টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে।

পংকজ  নাথ এমপির অনুসারী উপজেলা চেয়ারম্যান বেলায়েত ঢালী বলেন, নির্ধারিত সময়ে সমাবেশ করার জন্য বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে জড়ো হতে থাকেন। কিন্তু অপরপক্ষ নির্ধারিত সময়ের আগে সকাল ১০টার দিকে মিছিল নিয়ে ভাস্কর্য পাদদেশের দিকে গিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা অপ্রস্তুত থাকায় তাৎক্ষণিক হামলা প্রতিরোধ করতে না পেরে দৌঁড়ে আত্মরক্ষা করি। হামলায় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের স্বামী গিয়াস উদ্দিন ও শ্রমিক লীগ নেতা মনির হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়।

অপরদিকে হিজলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু সিকদার বলেন, এই ঘটনার জন্য এমপি পংকজ নাথ অনুসারীরা দায়ী। তারা নির্ধারিত সমাবেশে মিছিল সহকারে যাচ্ছিলেন। মিছিলটি বঙ্গবন্ধুর ভাস্কর্য এলাকা অতিক্রমকালে এমপি অনুসারীরা পেছন দিকে অতর্কিত হামলা চালায়। এ সময় বিরোধী পক্ষের প্রতিরোধের মুখে এমপি অনুসারীরা পালিয়ে যায়।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হওয়ার পর পুলিশ উভয় পক্ষকে নিবৃত্ত করে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সর্বশেষ খবর
র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান
র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান
ইতিহাস গড়া জয়ে অবদান রেখে আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান 
ইতিহাস গড়া জয়ে অবদান রেখে আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান 
মক্কা প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণ বিবেচনায় নেই: পাকিস্তান
মক্কা প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণ বিবেচনায় নেই: পাকিস্তান
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর