ব্যাডমিন্টন মাঠের বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২০, ১৬:০৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৬:০৩

বিদ্যুৎস্পৃষ্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রমজান বিজয়নগর উলজেলার পত্তন ইউনিয়নের বড়-পুকুরপাড় গ্রামের শুক্কুর মিয়ার ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায় রমজান আলী। ব্যাডমিন্টন মাঠের বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে যান তিনি। হঠাৎ তার ছিঁড়ে রমজানের ওপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. খান রিয়াজ মাহমুদ জিকু জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ