স্বামীর নামে মামলা করায় গৃহবধূর চুল কাটলো দেবররা

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২০, ১৮:৪৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৮:৪৮

সুনামগঞ্জ সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও যৌতুক মামলা করায় গুলশানা নামে এক গৃহবধূর মাথার চুল কেটে দিয়েছে স্বামীর স্বজনরা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলাম আলীপুর গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ একজনকে গ্রেফতার করে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, অনন্ত গোলাম আলীপুর গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে গুলশানা বেগমের সঙ্গে ৪ বছর আগে পাশ্ববর্তী সুবিদপুর গ্রামের আশিদ উল্লার ছেলে মাসুক মিয়ার বিয়ে হয়। প্রায় দেড় মাস আগে যৌতুকের দাবিতে গুলশানা বেগমকে নির্যাতন করে স্বামী মাসুক মিয়া। এ ঘটনায় গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন গুলশানা। আদালত মামলাটি আমলে নিয়ে মাসুক মিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
পরে জগন্নাথপুর থানা পুলিশ গত সোমবার মাসুক মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে পাঠালে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠায়। এরই জের ধরে শুক্রবার রাতে মাসুক মিয়ার আপন চাচা ও ভাইসহ ৫-৭ জন মিলে গুলশানা বেগমের বাবার বাড়িতে হামলা চালিয়ে তার মাথার চুল কর্তনসহ মারপিট ও ভাঙচুর করে।

পরে ওই গৃহবধূ থানায় গিয়ে ঘটনাটি জানালে পুলিশ সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দেবর শামছু মিয়াকে (৩০) গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাৎক্ষণিক একজনকে গ্রেফতার করে শনিবার (১৯ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে। তদন্ত কার্যক্রম এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্মৃতির আয়নায় জীবন দেখার দিন আজ
স্মৃতির আয়নায় জীবন দেখার দিন আজ
ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক