দিনাজপুরে অর্থ লেনদেনকে কেন্দ্র করে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ

দিনাজপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১১:৪৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১১:৪৪

দিনাজপুর শহরের অভ্যন্তরে অর্থ লেনদেনকে কেন্দ্র করে শুভজিৎ চন্দ্র (২৪) নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত দেড়টায় এ ঘটনা ঘটে।

শুভজিৎ দিনাজপুর শহরে নিমতলা এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির শেষ বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে শুভজিৎ বাড়ির পার্শ্ববর্তী সঙ্গীত মহাবিদ্যালয়ের পার্শ্বে কয়েকজনের সঙ্গে বাক-বিতণ্ডার এক পর্যায়ে মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে প্রথমে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় রাতেই পুলিশ দুলাল ও বিষু নামে ২ জনকে আটক করেছে। আটক দুলাল ক্ষেত্রীপাড়া এলাকার ও বিষু উত্তর বালুবাড়ী এলাকার বাসিন্দা।

দিনাজপুর কোতোয়ালী থানার ওসি জানান, আটককৃতদের সঙ্গে শুভজিতের চাকরি নাম করে টাকা লেনদেনের সমস্যা রয়েছে। রাতে এই টাকা লেনদেন নিয়ে বাক-বিতণ্ডায় এই ঘটনা ঘটেছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে পুলিশ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি