চার সাংবাদিককে পেটানোর মামলায় ভূমিমন্ত্রীর ছেলে জেল হাজতে

পাবনা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ১৫:২৯ আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৫:২৯

ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল পেশাগত দায়িত্ব পালনের সময় পাবনার ঈশ্বরদীতে চার সাংবাদিককে মারধরের ঘটনায় দায়ের মামলায় ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।  বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১টায় পাবনার আমলি আদালত-১ এ শিরহান শরীফ তমাল হাজির হয়ে জামিন আবেদন করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান।

ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় পাবনার ঈশ্বরদীতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান ও তার ক্যাডার বাহিনীর হামলায় পাবনার চার সাংবাদিক আহত হন। তারা হলেন সময় টেভিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরাপারসন মিলন হোসেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির