নওগাঁ-১: মোস্তাফিজুরের বদলে বিএনপির নতুন প্রার্থী ছালেক চৌধুরী

নওগাঁ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:২১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:০৫

ডা. ছালেক চৌধুরী নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণার একদিন পর সিদ্ধান্ত পরিবর্তন করে সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। রবিবার (৯ ডিসেম্বর) দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সংশোধনী আবেদন দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নওগাঁ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে নওগাঁ-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে নওগাঁ জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশ করে। কিন্তু আজ রবিবার সকাল থেকেই ফেসবুক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করে ডা. ছালেক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে আজ দুপুরে সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীর সঙ্গে কথা বললে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী