তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘অভিভাবকদের চাপিয়ে দেওয়া বিষয় নিয়ে পড়তে গিয়ে তরুণদের স্বপ্ন অপূর্ণ থেকে যায়। সেজন্য অভিভাবকদের উচিত পছন্দের বিষয়ে পড়তে তরুণদের সহযোগিতা করা।’
রবিবার বিকালে নাটোরের সিংড়া কোর্ট মাঠে চলনবিল শিক্ষা উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আজকের মেধাবী প্রজন্ম আগামীর মেধাবী বাংলাদেশ গড়বে। তাই আগামীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ পেতে হলে আজকের তরুণ প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তোলার কোনও বিকল্প নেই।’
সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে চলনবিল শিক্ষা উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমাল, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার।






