পাবনায় ডেঙ্গুতে এক শিক্ষার্থীর মৃত্যু

পাবনা প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ১২:৩৭আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১২:৫১

মুছাব্বির হোসেন মাহফুজ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাবনায় (২০) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রঞ্জন কুমার দত্ত এ তথ্য জানিয়েছেন।

মাহফুজের বাড়ি পাবনা সদর উপজেলার চক রামানন্দপুর গ্রামে। তার স্বজনরা জানান, ঢাকায় ভর্তি কোচিং করতে গিয়েছিল মাহফুজ। সেখান থেকেই সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। ঈদের ছুটিতে বাড়িতে আসার পর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. রঞ্জন কুমার জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়। মাহফুজের ডেঙ্গুর পাশাপাশি অন্যান্য সমস্যা ছিল।

তিনি আরও জানান, পাবনা জেনারেল হাসপাতালে বর্তমানে ৪৬ ডেঙ্গু রোগী ভর্তি আছে। এখন পর্যন্ত এই হাসপাতাল থেকে ২৪৫ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি