দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৩

বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ব্যবসায়ী আবদুর রহিম (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবদুর রহিম কাহালু উপজেলার বীরকেদার মন্ডলপাড়ার মৃত কুড়ানু তালুকদারের ছেলে। তিনি মুরগির খাদ্য ও চাতাল ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে আবদুর রহিম ব্যবসায়িক কাজে বাড়ি থেকে মোটরসাইকেলে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। মিনি ট্রাক স্ট্যান্ডের সামনে পৌঁছালে নওগাঁ ছেড়ে আসা ঢাকাগামী ফতেহ আলী পরিবহনের একটি বাস রহিমের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় আবদুর রহিম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

ওসি মিজানুর রহমান বলেন, ‘ঘাতক বাস শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবার মামলা দিলে তা গ্রহণ করা হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী