দুর্নীতিবাজরা বুদ্ধিপ্রতিবন্ধী: পলক

নাটোর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ২২:০৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:১২

দুর্নীতিবাজরা বুদ্ধিপ্রতিবন্ধী: পলক দুর্নীতি করতে করতে মানবিকতা আর বিবেক লোপ পায় বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। তিনি বলেন, ‘সমাজের উঁচুস্তরের মানুষেরা সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করে। স্বাভাবিকভাবে তাদের কোনও অভাব-অভিযোগ থাকার কথা না। অথচ তারাই বেশি দুর্নীতি করে। তবে বাস্তবতা হলো সমাজের এই দুর্নীতিবাজরাই বুদ্ধিপ্রতিবন্ধী। জনগণ তাদের দ্বারাই হয়রানির শিকার হয়।’

শুক্রবার (১৭) বিকালে সিংড়া উপজেলার চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ (সি আর আই জি- বাংলাদেশ) এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

পলক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সব ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন। প্রতিবন্ধী সুরক্ষা আইন করা হয়েছে। প্রতিবন্ধী বিদ্যালয়ের মাধ্যমে তাদের শিক্ষিত করে গড়ে তুলে তাদেরকে উন্নয়নের মূলস্রোতধারায় নিয়ে আসার চেষ্টা করছেন শেখ হাসিনা।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফোরদৌস ও সিংড়া থানার ওসি নুর-ই- আলম। অনুষ্ঠানে ৪০০ প্রতিবন্ধীসহ প্রায় ২ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

/এনআই/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে