বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নওগাঁ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ১৭:৪৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:৪৭



বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পুরাতন হাসপাতাল) প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ নওগাঁ শাখা এই ক্যাম্পের আয়োজন করে। 

ক্যাম্পে বিশেষজ্ঞ সার্জন ও চিকিৎসকরা বিনামূল্যে নাক, কান, গলা, চর্ম, শিশু, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

আয়োজকরা জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের প্রত্যন্ত এলাকার গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া। তার স্বপ্ন পূরণে এই ক্যাম্পের আয়োজন। পুরো বছরব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার প্রত্যন্ত অঞ্চলেও এই ক্যাম্পের আয়োজন করা হবে। আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই ধরনের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।

সকালে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ নওগাঁ শাখার সভাপতি আশেক হোসেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন নওগাঁ শাখার সভাপতি হাবিবুর রহমান, নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আব্দুল বারী, জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের সহকারি পরিচালক কামরুল আহসান টিপু, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা মুনির আলী আকন্দ এবং অন্যান্য চিকিৎসকরা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী