সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান পলকের

নাটোর প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ২০:১৮আপডেট : ১৮ জুলাই ২০২০, ২০:১৮

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জুনাইদ আহমেদ পলক বন উজাড় করার কারণেই বারবার বন্যা,খরা,আঘাত করছে। একমাত্র বৃক্ষ রোপণের মাধ্যমেই এই সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। কেননা বৃক্ষ ছাড় মানুষের অস্তিত্ব অসম্ভব। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নাটোরের সিংড়া উপজেলা মাঠে ২৫ হাজার বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।

স্বপ্নের ফসল ঘরে তোলার পর যখন কৃষকের মুখে হাসি ফুটেছে ঠিক তখনি তারা বন্যায় ক্ষতির মুখোমুখি হয়েছেন উল্লেখ করে পলক বলেন, অনেকের বাড়িঘরে পানি উঠেছে। পরিবার পরিজন আর গবাদি পশু নিয়ে তাদের কষ্টের সীমা নেই।

প্রধান অতিথির বক্তব্যে পলক আরও বলেন, গাছ আমাদের অক্সিজেন দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। ফলে সময় মত বৃষ্টিপাত হয়। বন হচ্ছে বিভিন্ন প্রাণি ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বন কেটে উজাড় করার কারণে বনের প্রাণি আজ লোকালয়ে এসে করোনাসহ বিভিন্ন মহামারির সৃষ্টি করছে। বাড়ছে বন্যা, খরা, অতিবৃষ্টি।

করোনায় দেশের মানুষ প্রায় সাড়ে চারমাস ধরে কর্মহীন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এভাবে একের পর এক দুর্যোগে মানুষ অস্তিত্ব সংকটে পড়েছে। অথচ বৃক্ষ নিধন না করলে এমন দুর্যোগ থেকে মানুষ রক্ষা পেত। ইসলাম ধর্মে বৃক্ষরোপণকে সাদকায়ে জারিয়া বলা হয়েছে। বিজ্ঞানীরাও বৃক্ষরোপণের ব্যাপারে বারবার তাগিদ দিচ্ছেন। 

করোনা এবং বন্যা সংকটেও দেশের অর্থনীতির চাকা চালু রাখতে প্রযুক্তির মাধ্যমে অনলাইন পশুর হাটসহ বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার দাবি করে তিনি মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে অন্তত ৩টি করে গাছের চারা রোপণের আহ্বান জানান। এ কাজে সরকারি কর্মকর্তা,কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব,জনপ্রতিনিধিসহ সকলকে অংশ নেওয়ার কথাও বলেন পলক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ইউসিসি চেয়ারম্যান নবীর উদ্দীন প্রমুখ। এ সময় সিংড়ায় ১ লাখ বৃক্ষচারা রোপণের অংশ হিসেবে ২৫ হাজার চারা বিতরণ, বন্যা কবলিতদের আর্থিক সহায়তা এবং ঋণ উৎসবের উদ্বোধন করা হয়।

 

/আরআইজে/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের