ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপহরণ মামলা

রাজশাহী প্রতিনিধি
০৮ আগস্ট ২০২০, ১১:০৭আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১১:১৪

আবদুর রাজ্জাক রাজশাহীর মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক এক কলেজছাত্রীকে নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে মোহনপুর থানায় মামলা করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ এ তথ্য জানান।

তিনি জানান, ওই কলেজছাত্রীর ভাই বাদী হয়ে আবদুর রাজ্জাক ও তার বাবা ছলিমুদ্দিনসহ তিন জনকে আসামি করে মোহনপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার পর মোহনপুর থানা পুলিশ শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে রাজ্জাকের বাবা ছলিমুদ্দিনকে গ্রেফতার করেছে।

ওসি জানান, ছাত্রলীগ নেতা ও ফুলশো গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক একই উপজেলার গোছা গ্রামের এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়েকে (২০) র্দীঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৬ আগস্ট সকাল ৭টার দিকে রাজ্জাক অন্য আসামিদের সহযোগিতায় ওই ছাত্রীকে অপরণ করে নিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘কলেজছাত্রীকে উদ্ধারে চেষ্টা চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম