স্ত্রী-ছেলে করোনা মুক্ত হলেও বাবা না ফেরার দেশে

নাটোর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২০, ১৯:০০আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৯:১৫

স্ত্রী-ছেলে করোনা মুক্ত হলেও বাবা না ফেরার দেশে করোনায় আক্রান্ত হয়ে নাটোর নলডাঙ্গা উপজেলার এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার স্ত্রী ও ছেলে করোনা থেকে সুস্থ হলেও তিনি বাঁচতে পারেনি। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহবুর আলী (৩৮) উপজেলার আড়িয়াপাড়া গ্রামের মকসেদ আলীর ছেলে। নিহতের মামা তৌহিদুর রহমান বক্কর জানান, মাহবুব আলী রাজশাহীতে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতো। তিনি স্থানীয় গরীব ও দুস্থদের দুঃখের সহায় ছিলেন। তিনি দুই ছেলে-মেয়ের জনক।

সম্প্রতি নিহতের স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত হলেও তারা চিকিৎসা নিয়ে সুস্থ হন। এরপর মাহবুব ও তার মা আক্রান্ত হয়। অবস্থার অবনতি হলে মাহবুবকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সার্পোটে চিকিৎসা চলা অবস্থায় তার মৃত্যু হয়।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মা করোনা আক্রান্ত হয়ে এখনও চিকিৎসা নিচ্ছেন। মরদেহ ইসলামী আইন ও সরকারি বিধি মেনেই দাফন করা হবে।

/এনএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী