চাকরি করায় স্ত্রীকে খুন করে সাদ্দাম

নাটোর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ১৮:৫৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৮:৫৩

নাটোরের লালপুর উপজেলায় চাকরি করা নিয়ে অসন্তোষ থেকে তর্কাতর্কির জেরে স্বামী সাদ্দাম হোসেনের হাতে খুন হন গৃহবধূ শারমিন। এ ঘটনায় সাদ্দামকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশ সুপার লিটন কুমার সাহা বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, প্রায় ২ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ লহলামারী এলাকার তহুরুল ইসলামের মেয়ে শারমিনের সঙ্গে বিয়ে হয় লালপুরের মাঝগ্রাম দক্ষিণপাড়ার তয়জালের ছেলে ভ্যানচালক সাদ্দাম হোসেনের। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দাম্পত্য কলহ শুরু হয়। এক পর্যায়ে ৩ মাস আগে শারমিন স্বামীকে না জানিয়েই পাবনা জেলার ঈশ্বরদী ইপিজেড এ চাকরি নেন। এতে তাদের পারিবারিক কলহ আরও বাড়তে থাকে। এ নিয়ে গত ২৩ জানুয়ারি রাতে তর্কাতর্কির জেরে শারমিনকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় সাদ্দাম।

এ ঘটনায় শারমিনের ভাই রিপন আলী ২৫ জানুয়ারি লালপুর থানায় মামলা করলে মাঠে নামে পুলিশ। অভিযানের এক পর্যায়ে ২৬ জানুয়ারি রাতে সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়ার ধামাইকান্দি বাজারের পাশে গোপালপুর কয়েট্রা গ্রাম থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়।

এক প্রশ্নের জবাবে এসপি বলেন, সাদ্দাম শারমিনকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

/এমআর/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের