নওগাঁয় পৌঁছালো ৮৪ হাজার ৪শ’ডোজ করোনার টিকা

নাটোর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ১৬:৫৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৭:৪৩

নওগাঁয় করোনা ভাইরাসের (কোভিড-১৯) এর ৮৪ হাজার ৪শ’ ডোজ টিকা এসেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) টিকাবহনকারী একটি ফ্রিজার গাড়িতে ৩৫টি কার্টন এসেছে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে। পরে সেগুলো সিভিল সার্জন কার্যালয়ে ভ্যাকসিন সংরক্ষণাগারের ফ্রিজে রাখা হয়। তবে সেখানে আগে থেকেই টিকা সংরক্ষণের জন্য ছয়টি ফ্রিজ প্রস্তুত করে রাখা ছিল।

নওগাঁ সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ।

আগামী ৭ ফেব্রুয়ারি বা তার পরেই টিকদানের কার্যক্রশ শুরু হবে বলে জানা গেছে।

নওগাঁ সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ বলেন, প্রথম চালানে ৩৫টি কার্টনে ৮ হাজার ৪০০ ভায়েল (শিশি) টিকা এসেছে। প্রতি ভায়েলে রয়েছে ১০টি ডোজ হিসেবে মোট ৮৪ হাজার ৪০০ ডোজ টিকা। জনপ্রতি দুই ডোজ হিসেবে ৪২ হাজার মানুষকে টিকা দেওয়া যাবে।

তিনি আরও বলেন, নওগাঁ সদর হাসপাতালসহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা দেওয়ার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। জেলা সদর হাসপাতালে চারটি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি বুথ স্থাপন করা হবে। প্রতিটি বুথে ছয়জন প্রশিক্ষিত ব্যক্তি এই টিকা প্রয়োগের দায়িত্ব পালন করবেন। এর মধ্যে দুইজন প্রশিক্ষিত টিকা কর্মী এবং চারজন স্বেচ্ছাসেবক। ইতোমধ্যে করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা হিসেবে চিকিৎসক ও নার্স, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা ও বয়স্করা অন্যতম।

/টিএন/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের