রাজশাহী বিভাগে পাঁচ দিনে টিকা নিয়েছেন ৬৩ হাজার ৬৬৪ জন

রাজশাহী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৮

রাজশাহী বিভাগের আট জেলায় পাঁচদিনে ৬৩ হাজার ৬৬৪ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এরমধ্যে পঞ্চম দিন বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন ২৩ হাজার ১৮০ জন। এরমধ্যে রাজশাহী জেলায় টিকা নিয়েছেন ৬ হাজার ৮৯৫ জন।

রাজশাহীতে টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে মানুষ

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পঞ্চম দিনে রাজশাহী বিভাগে ২৩ হাজার ১৮০ জন টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ৭৩৬ ও নারী ৭ হাজার ৪৪৪। টিকা নিয়েছেন রাজশাহী জেলায় ৪ হাজার ৪৬ জন। এরমধ্যে পুরুষ ২ হাজার ৭০১ ও নারী ১ হাজার ৩৪৫ জন। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ২ হাজার ৮৪৯ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৮৮৯ ও নারী ৯৬০। তার দেওয়া তথ্য অনুযায়ী টিকা নিয়েছেন:

রাজশাহীতে টিকা দেওয়ার দীর্ঘ লাইন

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১ হাজার ২৩১ জন। এরমধ্যে পুরুষ ৯৯০ ও নারী ২৪১ জন।

নাটোর জেলায় ২ হাজার ৩৮১ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৫১০ ও নারী ৮৭১ জন।

নওগাঁ জেলায় ৩ হাজার ৮৩২। এরমধ্যে পুরুষ ২ হাজার ৬৬৬ ও নারী ১ হাজার ১৬৬ জন।

পাবনা জেলায় ২ হাজার ২৩৫ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৫২৬ ও নারী ৭০৯ জন।

সিরাজগঞ্জ জেলায় ২ হাজার ১১২ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৪০০ ও নারী ৭৭২ জন।

বগুড়া জেলায় ৩ হাজার ৫ জন। এরমধ্যে পুরুষ ২ হাজার ৯১ ও নারী ৯১৪ জন।

জয়পুরহাট জেলায় ১ হাজার ৪৮৯। এরমধ্যে পুরুষ ৯৬৩ ও নারী ৫২৬ জন।

এর আগে রাজশাহী বিভাগে প্রথম দিনে (রবিবার, ৭ ফেব্রুয়ারি) ৩ হাজার ৭৫৭ জনকে ও দ্বিতীয় দিনে (সোমবার, ৮ ফেব্রুয়ারি) ৫ হাজার ৬৪২ জনকে, তৃতীয় দিনে (মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি) ১৩ হাজার ১১৪ জনকে ও চতুর্থ দিনে ( বুধবার, ১০ ফেব্রুয়ারি) ১৭ হাজার ৯৭১ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের