পাঁচ হাজার টাকার দ্বন্দ্বে সৎবোনের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু!

নাটোর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২১, ২২:০৭আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:০৭

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চকপাড়া এলাকায় পাঁচ হাজার টাকা নিয়ে দ্বন্দ্বের জেলে সৎবোনের লাঠির আঘাতে এক ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ওই বোনসহ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বড়াইগ্রাম থানার এসআই আনেয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নান মনিরুল ইসলাম (২৭)। আটককৃতরা হলো নিহতের বড়ভাই মানিক হোসেন (৪০) এবং নিহতের সৎবোন অভিযুক্ত উম্মে হানি (৩২)।

এসআই আনোয়ারুল ইসলাম প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানান, প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, নিহত মনিরুল তার ভাই মানিকের কাছ থেকে বেশ কিছুদিন আগে পাঁচ হাজার টাকা ধার নেন। দীর্ঘদিন পরও তা পরিশোধ না করায় উভয়ের মধ্যে  দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে মনিরুলের একটি ছাগল নিয়ে বেধে রাখে মানিকের বউ শরিফা বেগম। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে উপস্থিত সৎবোন উম্মেহানি লাঠি দিয়ে মনিরুলের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারান। পরিবারের সদস্যরা মনিরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার এবং ওই দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

/আইএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী