অভিযান চালিয়ে ৫ পর্নো ভিডিও বিক্রেতা আটক

নাটোর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২১, ০৮:১২আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০৮:১২

কম্পিউটারে পর্নোগ্রাফিক কনটেন্ট সংরক্ষণ ও অর্থের বিনিময়ে এলাকার যুব সমাজের কাছে বিক্রির দায়ে নাটোরে পাঁচ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ ও হার্ডডিস্ক জব্দ করা হয়।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চলে। সদর উপজেলার একডালা ও সুলতানপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় একডালা পুকুরপাড় এলাকার নাইমা টেলিকম, আনোয়ার টেলিকম, লিটন টেলিকম, নিরব ইলেকট্রনিক্স ও সুলতানপুরের এক কম্পিউটার ব্যাবসায়ীর দোকানে অভিযান চালিয়ে কম্পিউটারে পর্নোগ্রাফিক কনটেন্ট সংরক্ষণ ও বিক্রির দায়ে পাঁচটি সিপিইউ ও ১১টি হার্ডডিস্ক জব্দ করা হয়।

এসময় ব্যবসায়ী সুজন হোসেন (৩১),  আনোয়ার হোসেন (৩৩),  লিটন হোসেন (২৭), আরিফুল ইসলাম (২৩) ও সুমন আলী বাবুকে (২৮) আটক করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জব্দকৃত আলামত অবৈধভাবে সংগ্রহ ও  অর্থের বিনিময়ে এলাকার যুব সমাজের কাছে হস্তান্তর করছিল বলে  অকপটে স্বীকার করেছে। এ ঘটনায় সদর থানায় মামলা করা রয়েছে। 

/এফএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম