স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ১৭:৫৫আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৭:৫৫

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আটুয়া রাথুর মোড় এলাকায় স্বামীর নির্যাতনে হাফিজা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯) সকালে ইঁদুর নিধনে ব্যবহৃত গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তিনি মারা যান। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হক এ তথ্য জানান।

ওই গৃহবধূর স্বামীর নাম হাসান মাসুদ। তাদের বাড়ি আটুয়া রাথুর গ্রামে। তাদের ৬ মাসের এক শিশু সন্তান রয়েছে।

নিহতের বাবা মমিন ও ভাই রায়হান জানান, বেশ কিছু দিন থেকে হাফিজাকে শারীরিক-মানসিক নির্যাতন করছিল মাসুদ। গত রাতেও তাকে মারপিট করা হয় বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ওই ঘটনার জেরে সকালে হাফিজা গ্যাস ট্যাবলেট খাওয়ার পর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি আনোয়ারুল হক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় ইউডি মামলা হয়েছে। তবে তাদের কাছে নিহতের বাবা-ভাই কোনও অভিযোগ জানাননি। তদন্তের পর প্রকৃত রহস্য উদঘাটন হবে।

/আইএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের