প্রতিবেদন প্রকাশের পর তদন্তে প্রশাসন

সেন্ট্রাল গার্লস হাইস্কুলের সিঁড়ি ভেঙে জায়গা বিক্রি বন্ধ

পাবনা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২১, ২০:১৭আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২০:৩৪

অবশেষে বন্ধ হলো পাবনার আওয়ামী লীগ নেতা আবু ইসহাক শামীম’র স্বেচ্ছারিতায় ও ক্ষমতার অপব্যবহার। অভিযোগ আছে, জেলার প্রায় শতবর্ষী ঐতিহ্যবাহী গার্লস হাইস্কুলটির পরিচালনা পরিষদের সভাপতি হয়েছিলেন দলীয় প্রভাব খাটিয়ে। এরপর প্রথম সুযোগেই মেয়েদের বিদ্যালয়টির স্বাতন্ত্র্য রক্ষার বদলে এটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান বানিয়ে ফায়দা লোটেন তিনি। এখন আবার বিদ্যালয়টির জায়গা বিক্রির পাঁয়তারা করছিলেন। সেজন্য আগের সিঁড়ি ভেঙে নতুন সিঁড়ি করে একটি রেস্টুরেন্টের কাছে বিদ্যালয়ের জায়গা বিক্রির প্রক্রিয়া শুরু করেন তিনি। তবে এবার তার সে অপচেষ্টায় বাদ সাধল গণমাধ্যম ও প্রশাসন। ঐতিহ্যবাহী সেন্ট্রাল গার্লস হাই স্কুলের জায়গা বিক্রির প্রক্রিয়া বন্ধ করে দিয়ে প্রতিষ্ঠানটির আয় ব্যয়সহ সব নথি তলব করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কবীর মাহমুদের নির্দেশে জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন স্কুলে উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ সময় স্কুলের দোকান, সম্পদ বিক্রি ও ভাড়া সংক্রান্ত যাবতীয় আর্থিক কাগজপত্র দ্রুততম সময়ে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত: গত ২৪ এপ্রিল শতবর্ষী গার্লস স্কুলভবনের সিঁড়ি ভেঙে ইচ্ছেমতো জায়গা বিক্রি! শিরোনামে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে বাংলা ট্রিবিউন।

জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, ঐতিহ্যবাহী প্রায় শতবর্ষী পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের সভাপতি আবু ইসহাক শামীম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির মাধ্যমে স্কুলের সম্পদ বিক্রি করছেন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসক মহোদয় আমাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। সরেজমিনে সোমবার দুপুরে সেন্টাল গালর্স হাইস্কুলে গিয়ে মূলফটকের পাশে নতুন সিঁড়ির নির্মাণ কাজ করতে দেখা যায়। এ সময়ে আমরা জেলা প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিকভাবে এ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। স্কুল সভাপতি ঢাকায় থাকায় তাকে দ্রুততম সময়ে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য জানাতে যথাযথ কাগজপত্রাদিহ জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান জানান, দুপুরে শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিলে আমরা শ্রমিকদের বিদায় করে দিয়েছি। সভাপতি ফিরলে জেলা প্রশাসক স্যারের নির্দেশানুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, ঐতিহ্যবাহী সেন্ট্রাল গালর্স স্কুলের পরিচালনা পরিষদের বিরুদ্ধে অনিয়মের বিভিন্ন অভিযোগ আমরা পেয়েছি। ইতিমধ্যে সিঁড়ি ভেঙে জায়গা বিক্রির প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। অনিয়ম দুর্নীতির সকল অভিযোগের তদন্ত করা হবে।

প্রসঙ্গত, পাবনা মধ্য শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট্রাল গালর্স হাই স্কুলের বর্তমান বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগ’র যুগ্ম সম্পাদক আবু ইছাহাক শামীম’র বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে স্কুল ভবনের দোকান বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। সম্প্রতি করোনায় বিদ্যালয়টি বন্ধ থাকার সুযোগে মূল ফটকের পাশে প্রধান সিঁড়িসহ সুবিশাল জায়গাটিও বিক্রির জন্য খাবার বাড়ি নামে একটি রেস্টুরেন্টের সঙ্গে চুক্তি করেন তিনি এমন অভিযোগও ওঠে। এ নিয়ে বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে তৎপর হয় প্রশাসন।

/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম