অভিযানে জব্দ করা গাঁজা নিয়ে ব্যবসা, এসআই জেল হাজতে

পাবনা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২১, ১৭:৪৬ আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৭:৪৬

পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওসিম উদ্দিনের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানে জব্দ করা গাঁজা চুরির অভিযোগে মামলা দায়ের হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনের ১৯ এর খ ধারায় গত মঙ্গলবার (২৭ এপ্রিল) মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়। মামলা নং-৭৭। তিনি বিক্রির উদ্দেশে অভিযানে জব্দ করা ওই গাঁজা সরিয়ে রেখেছিলেন বলে অভিযোগ উঠেছে।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক জিন্নাত সরকার বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত এসআই ওসিম চুয়াডাঙ্গা জেলার দামুহুদা থানার কেশবপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল পাবনা সদর থানার তিনগাছা রাজাপুর গ্রামের চম্পা খাতুনের বাড়ি থেকে অভিযুক্ত এসআই ওসিম উদ্দিন ৫ কেজি গাঁজাসহ এক আসামিকে আটক করে সদর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানতে পারেন যে, এসআই ওসিম বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে মাত্র ৫ কেজি গাজাসহ মামলার আসামিকে চালান করেছেন। বিষয়টি নিশ্চিত হয়ে ২৬ এপ্রিল সোমবার পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামানসহ গোয়েন্দা পুলিশের একটি দল অভিযুক্ত এসআই ওসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে তার স্বীকারোক্তি অনুযায়ী পাবনা সদর থানা ভবনের ২য় তলার একটি কক্ষের ওয়াল কেবিনেট থেকে কয়েকটি লাল পলি ব্যাগে মোড়ানো অবস্থায় প্রায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় এসআই ওসিম বিক্রির উদ্দেশে গাঁজাগুলো নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেন। এই মাদক বিক্রি চক্রের সঙ্গে ওই থানার অজ্ঞাতনামা আরও সদস্য যুক্ত থাকতে পারে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পর আসামিকে মঙ্গলবার পাবনা আমলি আদালত-১ এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ শামসুল আল আমিন এর আদালতে হাজির করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। তবে থানা হেফাজতে কিভাবে মাদক দ্রব্য লুকিয়ে রাখা হলো কিংবা এই চক্রের সঙ্গে কারা জড়িত এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, পুলিশ সদস্যদের নিকট থেকে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। তবে ঘটনার পরপরই আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্ত এসআই ওসিমকে পাবনা সদর থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। তদন্তে প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে তাৎক্ষনিক নিয়মিত মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এমআর/
সম্পর্কিত
শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া: গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ঘোষণা
গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে টহল দিচ্ছে পুলিশ-বিজিবি
চব্বিশের জুলাই-আগস্টে লুট হওয়া ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার
সর্বশেষ খবর
একাদশ ফাঁস নিয়ে ডুলির প্রশ্ন, ‘হয়তো টাকার জন্য?’
একাদশ ফাঁস নিয়ে ডুলির প্রশ্ন, ‘হয়তো টাকার জন্য?’
ক্যালিফোর্নিয়ায় ভাগাড় থেকে গ্যাসের বিশাল কুণ্ডলী নির্গত
ক্যালিফোর্নিয়ায় ভাগাড় থেকে গ্যাসের বিশাল কুণ্ডলী নির্গত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে: জোনায়েদ সাকি
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে: জোনায়েদ সাকি
সর্বাধিক পঠিত
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক