শ্রমিকরাই অর্থনীতিকে শক্তিশালী করেছে: পলক

নাটোর প্রতিনিধি
০১ মে ২০২১, ১৯:৪৮আপডেট : ০১ মে ২০২১, ১৯:৪৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, যুগে যুগে শ্রমিকরাই আমাদের অর্থনীতিকে শক্তিশালী করেছে। তাই বাংলাদেশসহ আজ বিশ্বের যে মজবুত অর্থনীতি- তার জন্য শ্রদ্ধা পাবার অধিকার রাখেন সকল শ্রমিক।

শনিবার (১ মে) বিকেলে সিংড়া উপজেলা পরিষদ হলরুমে ‘মহান মে দিবস উপলক্ষে’ আলোচনা সভা ও শ্রমিকদের মধ্য পৌরসভা কর্তৃক প্রধানমন্ত্রীর উপহার বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের সম্মান করতেন, ভালোবাসতেন, এবং শ্রমিকদের সম্মান দিয়ে কথা বলার নির্দেশনা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন এবং দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করছে। ইতোমধ্যেই পাশ করেছে শ্রম আইন। শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ১৬শ’ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৫ হাজার টাকা করা হয়েছে।

দেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান স্মরণ করে পলক আরও বলেন, সারাদেশে বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি কৃষি শ্রমিক উৎপাদনে রয়েছে। গার্মেন্টস শিল্পে ৪০ লাখ শ্রমিক কাজ করছে। এক কোটি শ্রমিক বিদেশে অর্থনীতিকে শক্তিশালী করছে। এভাবেই শ্রমিকরা অর্থনীতিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে।

শ্রমিক পরিবারের সন্তানরাও দেশের কল্যাণে কাজ করছে দাবি করে তিনি বলেন, শ্রম মজুরী বৃদ্ধি পাওয়ায় প্রতি বছরই এখন শ্রমিকরা মালিকে পরিণত হচ্ছে। আর এভাবে ভাগ্যের পরিবর্তন হচ্ছে শ্রমিক ও তাদের পরিবারের।

উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, উপজেলা ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ শ্রমিক নেতৃবৃন্দ।

আলোচনা শেষে ৪শ’ শ্রমিককে ৫০০ টাকা করে প্রদান করা হয়।

/এনএইচ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের