চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি পরিদর্শনে সেব্রিনা ফ্লোরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১৯:৪৩আপডেট : ০৬ জুন ২০২১, ১৯:৪৩

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা চাঁপাইনবাবগঞ্জের করোনা পরিস্থিতি পরিদর্শনে এসেছেন। রবিবার (৬ জুন) বিকালে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

এ সময় তিনি লকডাউন নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘গত দুই সপ্তাহের লকডাউনে এই জেলার করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সংক্রমণ বেড়ে গেলে তা যেকোনও দেশের জন্যই চাপ।’ সংক্রমণ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা যদি স্বাস্থ্যবিধি না মানি তাহলে করোনা সংক্রমণ ছড়াবে। স্বাস্থ্যবিধি মানা ছাড়া করোনা সংক্রমণ কোনও ভাবেই আটকানো যাবে না। কোনও ভ্যারিয়েন্টই আলাদা করে কিছুই করতে পারবে না, যদি আমরা স্বাস্থ্যবিধি মানি। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনও বিকল্প নেই।’

এর আগে সেব্রিনা ফ্লোরা দুপুরে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন। সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে কোভিড-১৯ মোকাবেলায় সমন্বিত স্বাস্থ্য স্ক্রিনিং ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় যোগ দেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি