নওগাঁয় করোনা কেড়ে নিলো আরও তিন প্রাণ

নওগাঁ প্রতিনিধি
০৮ জুন ২০২১, ১৩:৫২আপডেট : ০৮ জুন ২০২১, ১৩:৫২
image

নওগাঁ জেলায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মান্দা, পত্নীতলা এবং ধামইরহাট উপজেলার একজন করে রয়েছেন।

এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭৪টি। আক্রান্তের হার ৭ দশমিক ৫৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই হাজার ৫৪০ জনে।

জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, রবিবার সন্ধ্যা থেকে সোমবার রাত পর্যন্ত এই ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৩৬ জন।

আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলার ৮, আত্রাইয়ের ১, মহাদেবপুরের ৩, মান্দার ৭, বদলগাছির ৩, ধামইরহাটের ৩, নিয়ামতপুরের ৭ এবং সাপাহার উপজেলার ৪ জন রয়েছেন।

জেলায় নতুন করে ১৩০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে এবং কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৩৩ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন এক হাজার ২৯৯, আইসোলেশনে ২০ এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১ জন।

মঙ্গলবার (০৮ জুন) নওগাঁ ও নিয়ামতপুর পৌরসভায় ষষ্ঠ দিনের মতো লকডাউন চলছে। জেলা সদর থেকে আন্তঃজেলা এবং আন্তঃউপজেলার সব রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে বিভিন্ন সড়কে রিকশা, ভ্যান, মোটরসাইকেল চলাচল বেড়েছে।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান