লকডাউনেও নাটোরে বাড়ছে সংক্রমণ, মূল কারণ রাস্তায় ঘোরাঘুরি

নাটোর প্রতিনিধি
১১ জুন ২০২১, ১৭:২৮আপডেট : ১১ জুন ২০২১, ১৭:৫৫

লকডাউনের মধ্যেও নাটোরে বেড়েই চলছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জনের শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৩ দশমিক ২৪ শতাংশ।

শুক্রবার (১১ জুন) বিকালে জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৫ হাজার ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ১২৮ জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৩ দশমিক ২৪ শতাংশ। এরমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মিলন কুমার গুহ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি শহরের উত্তর পটুয়াপাড়া মহল্লার নির্মল কুমারের ছেলে। ৮ জুন করোনা শনাক্তের পর তিনি সদর হাসপাতালে ভর্তি হন। তিনি গুরুদাসপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন।

এর আগে বুধ ও বৃহস্পতিবার দুই জন করে মারা গেছেন করোনায়। এরমধ্যে নাটোর সদর হাসপাতালে দুই জন ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে নাটোর ও সিংড়া পৌর শহরে চলছে সাতদিনের কঠোর লকডাউন। গত বুধবার সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়। তবে লকডাউনেও স্বাস্থ্যবিধি মানছে না মানুষ। রাস্তায় ঘোরাঘুরি করার কারণে বাড়ছে সংক্রমণ।

যদিও বুধবার (৯ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবারও কয়েকজনকে জরিমানা করা হয়।

জেলা সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, নাটোরে করোনা সংক্রমণের হার বাড়ার মূল কারণ স্বাস্থ্যবিধি না মেনে লকডাউনের মধ্যে রাস্তায় ঘোরাঘুরি। এ জন্য করোনার সংক্রমণ বেড়েই চলছে। এ নিয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী