বন্যার পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১৯:৩৩আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৯:৩৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানিতে ডুবে রাইয়ান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার বড়পাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাইয়ান ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন জানান, ঢাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসীতে আসেন। আজ দুপুরে তার এসএসসি পরীক্ষার্থী ছেলে রাইয়ান বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এ সময় বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে। পরে স্বজনরা খবর পেয়ে তাকে গভীর পানি থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কিশোর রাইয়ান সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। রাইয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এফআর/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী