‘বজ্রাঘাতে মৃতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ১৭:৩৭আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৭:৪০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর পাড়ে বজ্রাঘাতে মারা যাওয়া ১৬ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। বুধবার (০৪ আগস্ট) বিকাল ৪টার দিকে বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন তিনি।

মো. মঞ্জুরুল হাফিজ বলেন, হাসপাতাল থেকে এ পর্যন্ত আমরা ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি। বর্তমানে আহত অবস্থায় ১০ জন হাসপাতালে ভর্তি আছেন। মৃত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেবে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসা খরচ বহন করা হবে। 

এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার চর পাঁকা ইউনিয়নের চর পাঁকা এলাকার আলিনগর ঘাটে বজ্রাঘাতে ১৬ বরযাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন ১৪ জন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেছেন, ‘সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন থেকে বরপক্ষ পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রামে নৌকাযোগে কনের বাড়িতে যাচ্ছিল। এ সময় বৃষ্টি শুরু হলে নদীর পাড়ের একটি টিনের চালার নিচে আশ্রয় নেন তারা। তখন বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও চার জন নারী। আলীনগর ঘাট থেকে লাশগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ছাবের আলী প্রামাণিক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘৪০ বরযাত্রী ছিলেন। ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জন সুস্থ আছেন। কেউ নিখোঁজ নেই।’

/এএম/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী