নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর দম্পতির লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:২১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:২১

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদীতে গোসলে নেমে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর পারভেজ হোসেন (২২) ও মিনি আকতার (১৮) দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পারভেজ হোসেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা। মিনি আক্তার সোমা তার স্ত্রী।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, গত শনিবার রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে আসেন পারভেজ ও মিনি। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে আত্রাই নদীতে গোসলে নেমে দুই জনই নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারে চেষ্টা চালায়।  

তিনি আরও বলেন, রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। এরপর আজ সকাল ৮টা থেকে আবারও উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল সাড়ে ৯টার দিকে রামচন্দ্রপুর খেয়াঘাটের ৫০০ গজ দূর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী