রামেকের করোনা ইউনিটে মৃত্যু কমেছে

রাজশাহী প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৪১

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। চারজনই করোনায় মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

চলতি মাসের প্রথম ১৫ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৯৬ জন। তাদের মধ্যে করোনায় ৩৭, উপসর্গ নিয়ে ৫১ ও করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় সাত জনের মৃত্যু হয়েছে।

গত মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৭৪ জন। তাদের মধ্যে করোনায় ১৫৪, উপসর্গ নিয়ে ১৮৬ ও করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় ৩৪ জন মারা গেছেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় নওগাঁর দুই এবং রাজশাহী ও নাটোরের একজন করে মারা গেছেন। ২৪০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছে ১২১ জন। তাদের মধ্যে ৪০ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ জন ভর্তি হয়েছেন। আর হাসপাতাল ছেড়েছেন ২২ জন।

এর আগে মঙ্গলবার রাতে রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাদরে মধ্যে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৫৫০ জনের। তাদের মধ্যে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান