এক ছবি পোস্ট করেই ৭ বছর কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৮

রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম আকতার হোসেন। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার রানীনগর শেরকোল গ্রামে।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম জানান, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর আসামি আকতার হোসেন তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি অসম্মানজনক ও আপত্তিকরভাবে প্রচার এবং প্রকাশ করে। সাক্ষী আল মামুন তার ফেসবুক আইডিতে একইদিন রাত ৯টায় তা দেখতে পান। এ ঘটনায় একই এলাকার মোখলেছুর রহমান বাদী হয়ে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর তথ্য প্রযুক্তি অপরাধ আইনে সিংড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৭ ধারায় মামলাটির চার্জশিট দেন।

তিনি আরও জানান, পরবর্তী সময়ে রাজশাহীর নবগঠিত বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলাটি বিচারের জন্য নথিভুক্ত হয়। মামলায় পাঁচ জনের সাক্ষ্য শেষে আকতার হোসেনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক মো. জিয়াউর রহমান।

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী