প্রেমের ফাঁদে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৫২

বগুড়ায় বিয়ের প্রলোভনে এক গৃহবধূর নগ্ন ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মাহমুদ মুন্না (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাকে শেরপুর উপজেলার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড পাওয়া গেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, ওই গৃহবধূ মুন্নার বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, মাহমুদ মুন্না বগুড়ার শেরপুর উপজেলার পূণ্যতলা শ্রীরামপুর গ্রামের জমশের আলীর ছেলে। ওই গৃহবধূর সঙ্গে একটি মোবাইল টেলিকমের দোকানে তার দেখা হয়। এরপর ফেসবুক আইডি সংগ্রহ করে বন্ধুত্ব করে। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর বিয়ের প্রলোভনে নগ্ন ছবি ও ভিডিও দাবি করে মুন্না। এতে গৃহবধূ রাজি না হলে তাদের মধ্যে মনোমালিন্য ঘটে। পরে ভিডিও কল থেকে ওই গৃহবধূর অর্ধনগ্ন কিছু ছবি ও ভিডিও সংগ্রহ করে সে। তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেয় মুন্না। অন্যথায় সংগ্রহ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হুমকি দেয়। এতে ওই গৃহবধূ বগুড়া ডিবি পুলিশের সাইবার টিমের কাছে অভিযোগ করেন। এছাড়া শেরপুর থানায় মামলা করেন। সাইবার পুলিশের একটি টিম রবিবার রাতে গোপনে খবর পেয়ে শেরপুর বাজার এলাকা থেকে মুন্নাকে গ্রেফতার করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ জানান, গ্রেফতার মাহমুদ মুন্নার মোবাইল ফোনে একাধিক মেয়ের কাছ থেকে কৌশলে নেওয়া নগ্ন ছবি পাওয়া গেছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী