‘শ্রীলঙ্কাকে ঋণ দেওয়া অর্থনৈতিক সামর্থ্যের প্রমাণ’

নওগাঁ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৮

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশের অর্থনীতি করোনাকালেও শক্তিশালী অবস্থানে রয়েছে। দেশের মাথাপিছু আয় বেড়ে এখন দুই হাজার ২২৭ ডলার। শ্রীলঙ্কাকে ঋণ দেওয়া আমাদের অর্থনৈতিক সামর্থ্যের প্রমাণ বহন করে।

বুধবার (২২ সেপ্টেম্বর) নওগাঁর পোরশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল এখন সর্বত্র দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশকে আরও জোরদারকরণে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শিশুরা যাতে ছোটবেলা থেকেই তথ্য প্রযুক্তির সাথে পরিচিত এবং দক্ষ হয়ে উঠতে পারে সেটা নিশ্চিত করা এই কর্মসূচির উদ্দেশ্য। 

তিনি আরও বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড গতি পেয়েছে। নওগাঁ জেলার উন্নয়নে ‌‘নওগাঁ জেলা উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। শিগগিরই এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে। এটা বাস্তবায়ন হলে নওগাঁ জেলার দৃশ্যমান পরিবর্তন হবে। 

সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশের দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানো হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সব ধরনের ভাতা ভোগীদের আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। অসহায় দরিদ্র আর কেউ এ সুরক্ষার বাইরে থাকবে না। 

নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী। 

এর আগে মন্ত্রী পোরশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে করোনাকালে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সেই সঙ্গে উপজেলা পরিষদ ল্যাবরেটরি বিদ্যালয়ের শিক্ষা ভবন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বিতল বাসভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ এর আওতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, কৃষকদের মাঝে পেয়াজ বীজ ও ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র ব্যক্তি-প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন বিতরণ করেন মন্ত্রী।

/এসএইচ/
সম্পর্কিত
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্য পরিধারণ কমিটির নেতৃত্বে খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে