ভেঙে ফেলা হলো নওগাঁ আ.লীগের কার্যালয়, সাবেক খাদ্যমন্ত্রীর বাড়িতে আগুন

নওগাঁ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৩

বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়। একইসঙ্গে নওগাঁ-১ আসনের সাবেক এমপি ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সন্ধ্যা ৬টার দিকে সাধন চন্দ্র মজুমদারের শহরের পোস্ট অফিসপাড়ার বাড়ি ভাঙা শুরু হয়। বাড়ির সামনের গেট ভেঙে বুলডোজার ঢুকিয়ে ভাঙচুরের পর বাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিকাল ৫টার দিকে শহরের মুক্তির মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় লোকজন মিছিল নিয়ে সরিষাহাটির মোড় এলাকায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন। পরে একটি বুলডোজার দিয়ে দলীয় কার্যালয়টি ভাঙচুর শুরু হয়। আধা ঘণ্টা ধরে ভাঙচুর চালানোর পর কার্যালয়ের সামনের কয়েকটি শাটার ও দুটি লোহার জানালা খুলে ফেলা হয়।

নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

এ ঘটনার কারণে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে ভেঙে ফেলা দলীয় কার্যালয়ের সামনে ‘গণশৌচাগার’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। ভাঙচুরের আগে দুই গাড়িতে করে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলেও পরে চলে যান।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় লোকজন মিছিল নিয়ে সাধন চন্দ্র মজুমদারের শহরের পোস্ট অফিসপাড়ার বাড়ির সামনে আসেন। সন্ধ্যা ৬টার দিকে শুরু হয় ভাঙচুর। এরপর আগুন লাগিয়ে দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর ছাত্র প্রতিনিধি আরমান হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে।’

/এএম/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ