বগি লাইনচ্যুত, বিকল্প লাইনে ঢাকায় গেলো সুন্দরবন এক্সপ্রেস

রাজশাহী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৭

পাবনার ঈশ্বরদীতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

পরে ঈশ্বরদী-রূপপুর প্রকল্পের নতুন রেল রুট দিয়ে ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা করে। এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন—পাকশি বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ আব্দুর রহিম, পাকশি বিভাগীয় রেলওয়ে সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী রাজিব বিল্লাহ, পাকশি বিভাগীয় রেলওয়ে যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশিষ কুমার মণ্ডল।

আনোয়ার হোসেন জানান, রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের অদূরে লোকোসেড ইয়ার্ডে ইঞ্জিনের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। রাত সোয়া ৪টার দিকে ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা লোকোসেড থেকে রিলিফ ট্রেনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করে। এরপর ভোর ৫টা ৫৫ মিনিটে ঈশ্বরদী-রূপপুর প্রকল্পের নতুন রেল রুট দিয়ে ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা করে। দুর্ঘটনাকবলিত বগি দুটি রেললাইন থেকে সরিয়ে প্রধান রেললাইন সচল করা হয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী