মাদকসেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা

বগুড়া প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১৯:২২আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৯:২২

বগুড়ার ধুনটে স্বামীকে মাদকসেবনে বাধা দেওয়ায় রেহেনা আকতার (১৮) নামের এক নববধূকে মারধরের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ ঘটনার পরপরই হত্যায় জড়িত সন্দেহে মাদকাসক্ত স্বামী আলিফ হাসানকে (২২) আটক করেছে। নিহতের বাবা শনিবার (১৬ অক্টোবর) সকালে ধুনট থানায় মেয়ের জামাই ও শ্বশুরের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর আটক আলিফ হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার স্বামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিন হাসানের আদালতে হাজির করা হয়েছে।

পুলিশ, মামলার এজাহার ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, নির্মাণশ্রমিক আলিফ হাসান বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। প্রায় দুই মাস আগে একই গ্রামের রেজাউল করিমের মেয়ে রেহেনা আকতারকে বিয়ে করেন। প্রায়ই মাদকসেবন করে বাড়ি ফিরতেন আলিফ। এ নিয়ে রেহেনার সঙ্গে তার ঝগড়া শুরু হয়। মাদকসেবন নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ আলিফ গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে করে স্ত্রীকে হত্যা করেন। পরে এটিকে আত্মহত্যা হিসেবে প্রচার চালিয়ে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করেন। প্রতিবেশীদের সন্দেহ হলে দাফনে বাধা ও আলিফকে আটকে রাখেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার ও স্বামী আলিফ হাসানকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় তার বাবা মঞ্জুরুল হক বাড়ি থেকে পালিয়ে যান।

ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল হক জানান, নিহত রেহেনার গলায় দাগ রয়েছে। মাদকসেবন নিয়ে
স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল। এ নিয়ে ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ হত্যার দায় স্বীকার করেন। শনিবার বিকালে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিন হাসানের আদালত হাজির করা হয়। অপর আসামি শ্বশুর মঞ্জুরুল হককে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের